টেকনাফে ট্রাকের ধাক্কায় নিহত ১

টেকনাফ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১২:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১২:৪১

টেকনাফ কক্সবাজারের টেকনাফ পৌরসভা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার মোহাম্মদ ইয়াকুবের ছেলে। তিনি একটি মাইক্রোবাসের সহকারী হিসাবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের হেলপার ইসমাইল তার গাড়িটি প্রতিদিনের মতো পরিস্কার করছিলেন। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে নেমে গিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।

ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম