নোয়াখালী পৌরসভার হাসপাতাল রোড এলাকায় ওষুধ ফার্মেসির তিন মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই আদালত পরিচালনা করেন।
অভিযানে ইসলাম ফার্মেসিকে ২৫ হাজার, নাজ ফার্মেসিকে ১৮ হাজার ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভেতরের আল আামিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের গায়ে মূল্য না থাকা, উৎপাদন তারিখ না থাকা, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকা, আমদানিকারকের লেভেল না থাকার কারণে তিন ফার্মেসি মালিককে মোট ৬৩ হাজার জরিমানা করা হয়। ’
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও সুধারাম থানা পুলিশ সহযোগিতা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের আরও খবর:








