রাজাপুরে তিন জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৬:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৬:৫৫

তিন জেলের কারাদণ্ড ঝালকাঠির রাজাপুরে ইলিশ ধরার দায়ে তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বিষখালি নদীতে মঙ্গলবার গভীর রাতে মাছ ধরার সময় তাদেরকে আটক করা হয়। বুধবার সকালে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুল এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার বড়ইয়া গ্রামের মৃত আবদুল মন্নান আকনের ছেলে কালাম আকন (৫২), মৃত বছির উদ্দিনের ছেলে রুস্তুম হাওলাদার (৪৮) ও পালট গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (১৮)। রাজাপুর থানা ওসি শামসুল আরেফিন জানান, গত রাতে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ বিষখালি নদীতে অভিযান চালায়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকাররত অবস্থায় ৩ জেলেকে আটক করে। অভিযানে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের