পরিবহন আইন সংশোধনের দাবিতে ফেনীতে শ্রমিকদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ০৯:৫২আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০৯:৫২

ফেনী প্রেসক্লাবের সামনে শ্রমিকদের মানববন্ধন সড়ক পরিবহন আইনে শ্রমিক বিরোধী ধারা রয়েছে দাবি করে তা বাতিল এবং শ্রমিকদের হয়রানি বন্ধসহ আট দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে ফেনীর ফজেলা ট্রাক, (মিনি ট্রাক) ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনের শ্রমিক বিরোধী ধারা সংশোধন করতে হবে। সড়ক দুর্ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখে সব মামলায় জামিনযোগ্য বিধান রাখতে হবে। শ্রমিকের অর্থদণ্ড পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করার বিধানসহ আমাদের আট দফা দাবি সরকারকে মেনে নিতে হবে। তারা বলেন, বর্তমান সরকার সড়ক দুর্ঘটনা রোধে শ্রমিকদের জন্য যে শাস্তির আইন করেছেন তা শ্রমিক বিরোধী। কোনও শ্রমিক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা এড়াতে পথচারীদেরও সচতেন হতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন– ফেনী জেলা ট্রাক (মিনিট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু শাহীন, সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন বাবুল, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান, দফতর সম্পাদক শাহজাহান, কার্যকরী কমিটির সদস্য মো. সেলিম, লালপোল শাখার সভাপতি জাফর আহম্মদ, ও শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের