ঘূর্ণিঝড় ‘তিতলি’: সেন্টমার্টিনের শতাধিক লোক আটকা টেকনাফে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ০০:৪৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ০১:০০

ঘূর্ণিঝড় ‘তিতলি’: সেন্টমার্টিনের শতাধিক লোক আটকা টেকনাফে ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে তিন দিন ধরে নৌ-রুটে যান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় শতাধিক লোক টেকনাফে আটকা পড়েছে। সাগর উত্তাল থাকায় শুক্রবার (১২ অক্টোবর) বিকাল পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে সতর্ক সংকেত বলবৎ থাকায় এসব লোকজন আটকা আছে। তারা টেকনাফের হোটেল এবং আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এসব লোকজন গত বুধবার ট্রলার নিয়ে টেকনাফে এসেছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় তিতলির কারণে তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনও ধরনের নৌ-যান চলাচল করেনি। ফলে তিন দিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা দ্বীপের প্রায় শতাধিক লোকজন টেকনাফে আটকা পড়েছে। এর মধ্যে অনেকে হোটেল ও আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের খোজঁখবর নিয়ে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া দ্বীপে বেড়াতে এসে পাচঁজন মতো পর্যটক আটকা রয়েছে, তারা নিরাপদে আছেন।’

খোজঁ নিয়ে জানা গেছে, সেন্টমার্টি যেতে না পেরে টেকনাফের হোটেল দ্বীপ প্লাজা, নিউ গার্ডেন গেস্ট হাউজ, নাফ কুইন, হিলটপ ও নাফ ইন্টারন্যাশনাল আবাসিকে সেন্টমার্টিন দ্বীপের শতাধিক লোকজন অবস্থান করছেন। এদের মধ্যে পরিবার নিয়ে আটকা পরেন মোহাম্মদ কালাম নামে এক ব্যক্তি। তার বাড়ি সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায়।

তিনি বলেন, ‘তিন দিন আগে উন্নত চিকিৎসার জন্য পরিবার নিয়ে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে চিকিৎসা শেষে পরের দিন টেকনাফে যাই। তখন থেকে দ্বীপে যেতে না পেরে এখানে আটকা রয়েছি। তাছাড়া যেসব টাকা ছিল চিকিৎসাতে শেষ হয়ে গেছে। এখন থাকতে কষ্ট হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সাগর উত্তালের কারণে এসব লোকজন টেকনাফে আটকা পড়েছেন। তাদের যাতে অসুবিধা না হয় এজন্য খোজঁখবর নেওয়া হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম