গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ রোহিঙ্গা দগ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৪

রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের টেকনাফের জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শালবাগান ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন– মোহাম্মদ ইউনুছ (৩০), তার স্ত্রী ছেতারা বেগম (২২) ও তাদের এক বছরের ছেলে মোহাম্মদ ইয়াছিন। তারা ওই ক্যাম্পের ডি-২ ব্লক থাকেন। মিয়ানমারের মংডু নেংরাডং গ্রাম থেকে এসেছেন তারা। এদের মধ্যে ইয়াছিন ও তার মা ছেতারা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

রোহিঙ্গারা জানান, মঙ্গলবার রাতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা শিবিরের ছেতারা বেগম তার ঝুপড়ি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে প্রথমে তার শরীরে আগুন লেগে যায়। পরে একই কক্ষে থাকা স্বামী ও ছেলেও দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। আগুন নেভান এবং তাদের উদ্ধার করে দুজনকে উখিয়া কতুপালং হাসপাতালে ও অপরজনকে কক্সবাজারে পাঠানো হয়। মা-ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাত, পা ও পিঠ গুরুতর দগ্ধ হয়েছে।

টেকনাফের দক্ষিণ হ্নীলা নয়াপাড়া শালবাগান ২৭ নম্বর ক্যাম্পের ডি-১১ ব্লকের মাঝি নুরুল আলম বলেন, ‘ক্যাম্পের অন্যান্যের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে বড় ধরণের বিপদ ঘটতে পারতো। ’

এ ব্যাপের শালবাগান ক্যাম্পের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, ‘রোহিঙ্গা শিবিরে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উখিয়া ও কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম