তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর অর্ধগলিত মরদেহ, স্বামী পলাতক

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০৯:৪২

Comilla কুমিল্লায় একটি তালাবদ্ধ ঘর থেকে লিজা আক্তার (২৪) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার একটি ভবনের নীচতলার তালাবদ্ধ কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী আবদুল্লাহ আল-মাসুদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিজার সঙ্গে প্রায় তিন মাস আগে একই উপজেলার বাকশিমুল গ্রামের মাসুদের বিয়ে হয়। পরে গত দেড় মাস যাবৎ এ দম্পতি নগরীর রেইসকোর্স এলাকার ওই ভবনের নীচতলার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গৃহবধূ লিজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে-স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে গত ২-৩ দিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

/এএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম