ছাদ থেকে পড়ে সন্তানসহ মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১০:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১১:১০

এই হাসপাতালের ছাদ থেকে পড়েই মারা গেছেন মা ও সন্তান ব্রাহ্মণবাড়িয়া শহরের দ্য ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে সন্তানসহ সীমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্য হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে।

নিহত গৃহবধূর মা রেহেনা বেগম জানান,১৬ অক্টোবর সন্ধ্যায় তার মেয়েকে শহরের লাইফ কেয়ার শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে তার একটি ছেলে সন্তান হয়। বৃহস্পতিবার রাতে থেকে স্বামীর সঙ্গে ফোনে দফায় দফায় ঝগড়া হয় তার মেয়ের। এ ঘটনার জেরে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লাইফ কেয়ার শিশু জেনারেল হাসপাতালের পার্শ্ববর্তী দ্য ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ৪ তলা ভবনের ছাদ গিয়ে চারদিনের সন্তানকে নিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে মেয়ে আত্মহত্যা করলো তা জানাতে পারেননি মা।

লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং দ্য ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মামুন নাজির জানান, এ ঘটনায় তারা বাকরুদ্ধ। তাদের ধারণা পারিবারিক কলহের জেরেই এই ঘটনা। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে দাবি জানাচ্ছি। এছাড়া এক হাসপাতাল থেকে এসে অন্য হাসপাতালের ছাদে উঠে এমন ঘটনার জন্য তারা ভবন মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন।  

ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহের জের ধরেই সন্তানসহ ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।  

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম