কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৯:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:৫৭

 কুমিল্লা থেকে গ্রেফতার সাত ডাকাত কুমিল্লা নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাট এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে এসব ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রবিবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাট রাস্তার উত্তর পাশে বাউন্ডারির ভেতরে ১৪/১৫ জনের একটি সশস্ত্র দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবির এসআই মো. শহিদুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে দেশি অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে মো. রফিক (২৯), মো. তাজুল ইসলাম @ সুজন (২৩) মো. তোফাজ্জল (২৩), মো. মাজহারুল ইসলাম @ হৃদয় (২৭), সুজন চন্দ্র দে (২২), মেহেদী হাসান মাছুম (২০) এবং অনিক মজুমদার (১৯)। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছোরা, দুটি রামদা ও দুটি রড।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, আটককৃত ৭ জনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এ ঘটনায় ডিবির এসআই মো. শহিদুল ইসলাম পিপিএম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ