ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৮:২৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:২৭

ব্যারিস্টার মইনুল হোসেন

সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে মানহানির মামলা করেছেন এক নারী সাংবাদিক। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বাদী আয়েশা আহম্মদ লীজা বলেন,‘ব্যারিস্টার মইনুল টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে আখ্যায়িত করেছেন। এতে নারী সাংবাদিকদের অপমান করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ্যে তিনি এ ধরনের মন্তব্য করে অপরাধ করেছেন। যা মানহানীকর এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই কুৎসিত মন্তব্য করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করেন। পরে সোমবার বিকেলে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়।

মামলায় বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম জানান, মামলাটি  ৫০০ এবং ৫০১ ধারায় দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত আমলে নিয়েছে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান