খাগড়াছড়ি-চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাস ধর্মঘট চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১২:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১২:২১

খাগড়াছড়ি চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের হাতে পরিবহন শ্রমিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতেও বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংহতি জানিয়েছেন মালিকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছে দূর পাল্লার যাত্রীরা।
এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে পরিবহন শ্রমিককে মারধর করে পুলিশ। এর প্রতিবাদে ও দোষি পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো।
খাগড়াছড়ি পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া জানান, চট্টগ্রামের শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে সংহতি জানিয়ে সমমনা সব সংগঠন ধর্মঘট পালন করছে। যার প্রেক্ষিতে খাগড়াছড়িতেও সকাল সন্ধ্যা বাস ধর্মঘট চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী