সেন্টমার্টিন সৈকতের কাছে ও বাজারের অভিযান চালিয়ে ১০টি অবৈধ দোকান ও ফিশারি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। (২৫ অক্টোবর) বৃহস্পতিবার সকাল থেকে দুপুর এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ অভিযানে সহায়তা করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেনান্ট এম মহিউদ্দিন, পুলিশ ও বিচ কর্মীরা।
এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, সৈকতের পাড়ে ও বাজারে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও ফিশারীসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সেন্টমার্টিন কোস্ট গার্ড ষ্টেশন কমান্ডার লে. এম মহিউদ্দিন বলেন, ‘দ্বীপ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা রয়েছে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দ্বীপের বাজার ও সৈকতের ১০টি ছোট-বড় দোকান ও ফিশারি উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনকে দেশের অন্যতম দ্বীপ হিসেবে গড়ে তোলার জন্য কোস্ট গার্ড কাজ করে যাচ্ছে।’








