ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যা মামলায় গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৯:৫৮

গ্রেফতার

ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যার ঘটনায় প্রতিপক্ষে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ নভেম্বর) ভোরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই জনই মামুনুর রশিদ হত্যা মামলার এজহারভুক্ত আসামি বলে তিনি জানান। গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মী হলো, আলী আজগর (২০) ও মো. আশিক (২১)।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শাহ মীরপুর এলাকায় মামুনুর রশিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘হত্যাকাণ্ডের পর দু’জনই আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ওই এলাকায় এক পরিচিত ব্যক্তির বাসায় আত্মগোপন করেছিল। দু’জনকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।’

তিনি আরও বলেন,‘পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। এর আগে গত ২ অক্টোবর কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর এলাকা থেকে মো. ওমর (২১) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম