নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে লুবনা আক্তার রাফি (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। চরআলগী গ্রামের হানিফ ড্রাইভারের বাড়ি থেকে শুক্রবার (২ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুবনা আক্তার বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার (৩ নভেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
লুবনা আক্তারের স্বামী ফখরুল ইসলাম জানান, সকালে তার স্ত্রী লুবনা আক্তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে। পরে, তিনি ঘর থেকে বাইরে গেলে বিষপান করে লুবনা। এ সময় ঘর থেকে লুবনার চিৎকার শুনে, তার মা (লুবনার শাশুড়ি) ও বাড়ির লোকজন ছুটে আসেন। তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।








