টেকনাফে তরুণীকে গলাকেটে হত্যা, আহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৯

টেকনাফ ককক্সবাজারে টেকনাফে আসমা আক্তার (১৫) নামে এক তরুণীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হাসিনা বেগম (৩৫) নামে এক নারী আহত হন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
আসমা টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদশর্ন করেছেন।
হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে একদল দুর্বত্ত দুই নারীকে হত্যার চেষ্টা চালায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারের পাঠানো হয়েছে। তবে কারা কী উদ্দ্যেশে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চত করা যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূলে একদল দুর্বৃত্ত প্রবাসীর স্ত্রী হাসিনা বেগমকে হত্যা করার চেষ্টা করলে পার্শ্ববর্তী মো. আলম সওদাগরের মেয়ে আসমা বাধা দেয়। এতে দুর্বৃত্তরা ক্ষুদ্ধ হয়ে আসমাকে ঘটনাস্থলে গলাকেটে হত্যা করে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক