কুমিল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ২০:৫২

নিহতের স্বামী মোজাম্মেল হোসেন রাজন কুমিল্লার নাঙ্গলকোটে এক স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তারা স্বামীর বিরুদ্ধে। শনিবার (৩ নভেম্বর) উপজেলার পূর্ব দৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল ইসলাম।

নিহতের নাম খালেদা আক্তার (২৫)। তিনি পূর্ব দৈয়ারা গ্রামের মোবারক হোসেনের মেয়ে। তার স্বামীর নাম মোজাম্মেল হোসেন রাজন (৩২)। তিনি পাশের চৌদ্দগ্রাম উপজেলার সাতেশ্বর গ্রামের নুর আলমের ছেলে। এ ঘটনায় রাজনকে স্থানীয় হাসানপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শ্বশুর বাড়িতে আসে রাজন। শনিবার সকালে পাশের বাড়ির শিশুরা পুকুর পাড়ে খালেদার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, কাউকে না জানিয়ে রাতে রাজন পালিয়ে যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘রাজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাজন জানিয়েছে, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খালেদাকে গলাটিপে হত্যা করে রাজন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খালেদার বাবা মোবারক হোসেন বাদী হয়ে রাজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম