টেকনাফে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

টেকনাফ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৪:০১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৪:০৬

আটক মাদক ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। রবিবার (৪ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া এলাকার মৃত আব্দু জলিলের ছেলে রশিদ আহম্মদ (৫৫)।

র‍্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, রবিবার ভোরে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যং পাড়া বাসস্টেশন এলাকায় মো. রশিদের আহাম্মদ এর  বাড়ীতে অভিযান চালায়। সেখানে রশিদ আহম্মদকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ এবং বসতঘরে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীকে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হন্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক