কুমিল্লায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:২৫

কুমিল্লা কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। রবিবার (৪ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম আবদুস সাত্তার ওরফে মাইনু মিয়া (৬২)। ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভরঞ্জন চাকমা বলেন, ‘পারিবারিক বিরোধ নিয়ে কথাকাটাকাটির জের ধরে রবিবার সকালে মাদকাসক্ত ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার ওরফে মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং ঘাতক ফরহাদকে আটক করে।’

পুলিশ কর্মকর্তা রঞ্জন চাকমা আরও বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি