রিকশা থেকে পড়ে চবি ছাত্রের মৃত্যু

চবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ১৮:২২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৯:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রিকশা থেকে পড়ে মাহমুদুল হাসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আবু তৈয়ব ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মাহমুদুল হাসান বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট জেলায়।

মেডিক্যাল অফিসার আবু তৈয়ব বলেন, ‘রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পাওয়া একটি ছাত্রকে মেডিক্যাল সেন্টারে নিয়ে আসা হয়। মাথায় গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলে মারা গেছে। পরে তাকে আরও পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, ‘পরীক্ষানিরীক্ষা করে মাহমুদুল হাসানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।’

হাসানের সহপাঠী ইয়কুব আলী বলেন, ‘কেনাকাটা করতে রিকশাযোগে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট এসছিল মাহমুদুল হাসান। ফেরার পথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লাবের সামনে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পায় সে। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরও ভালো চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম