লাকসামে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

কুমিল্লা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৭:০৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৭:০৯

আগুনে পুড়ে যাওয়া দোকান কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এতে মনপাল হাজী মার্কেটের পাশের আনিস মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়।

বুধবার (৭ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম, লাকসাম থানার ওসি মনোজ কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

ইউএনও একেএম সাইফুল আলম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ব্যবসায়ীদের দাবি ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।

গ্রামবাসীর ধারণা, মার্কেটের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে এই ঘটনা ঘটে। এতে মহিন উদ্দিনের কসমেটিকস, আবদুল হকের মুদি দোকান ও কাঠ দোকানসহ পাঁচটি দোকান পুড়ে যায়।

বিল্লাল হোসেন মেম্বার জানান, ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম