প্রধানমন্ত্রীর উপহার ‘নৌ অ্যাম্বুলেন্স’ পেলো লংগদুবাসী

রাঙামাটি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:৫১

লংগদুবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার নৌ অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি নৌ অ্যাম্বুলেন্স পেলো রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শিগগিরই এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীব কুমার রায়।

বুধবার (৭ নভেম্বর) সকালে অ্যাম্বুলেন্সটি দেখতে আসেন ইউএনও প্রবীর কুমার রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দে।

স্থানীয় বাসিন্দা নিউটন চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, লংগদুবাসীকে মনে রাখার জন্য। এখানকার মানুষের জন্য অ্যাম্বুলেন্সটি আশীর্বাদ হয়ে থাকবে। জরুরি চিকিৎসাসেবার জন্য সাধারণ মানুষের খুব উপকার হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দে বলেন, ‘এই অ্যাম্বুলেন্সের ফলে রোগীরা দ্রুত রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে পারবে। খুব কম সময়ে ও কম খরচে স্থানীয় রোগীরা এটার সুবিধা নিতে পারবেন। সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে খুব শিগগিরই এটা উদ্বোধন করা হবে।’

ইউএনও প্রবীর কুমার রায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এমন উপহারে লংগদুবাসী কৃতজ্ঞ। আশা করছি, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম