চট্টগ্রামে পৌঁছেছে ইসির নির্বাচনি ফরম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:১২

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ফরম,  নির্বাচনি ব্যয়ের রিটার্ন, হলফনামা, নির্বাচনি আচরণের বিধিমালাসহ প্রয়োজনীয় কাগজপত্র চট্টগ্রামে পৌঁছেছে। শুক্রবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম জেলা  নির্বাচন অফিসারের কর্যালয়ে এসব কাগজপত্র এসে পৌঁছায়।

জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একাদশ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র জেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছেছে। শুক্রবার ভোরে এসব কাগজপত্র পৌঁছেছে।’

তিনি আরও বলেন, নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। এতে বলা হয়েছে, ৯-১৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২২ নভেম্বর এসব ফরম যাচাই-বাছাই হবে। ২৯ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম