ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থী ও সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ২১:০২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২১:১২

ঘটনাস্থলে কওমি শিক্ষার্থীদের অবস্থান (ছবি– প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরতলীর বিরাসার মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত মাদ্রাসা শিক্ষার্থীদের একটি দল লাঠিসোটা নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়াকে অবস্থান নেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ এবং র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে পৌঁছান।

আহতরা হলেন– বেলাল হোসেন (২৪), শহিদুল ইসলাম (৬০), রমজান (৪৪), নজরুল (১৮), মাওলানা আব্দুল হাই (৪৫), সানাউল্লাহ (২৭), শাহ আলম (৩৫), আব্দুল্লাহ (২২), সোহেল (২৫), আবু ইউসুফ (১৯), সবুজ (৩০)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে (ছবি– প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শহরের বিরাসার এলাকায় মার্কাজ মসজিদে প্রবেশ ও অবস্থানকে কেন্দ্র করে তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারী একটি পক্ষের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাদানুবাদ হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ৯টা) বিরাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে উত্তেজনা বিরাজ করছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম