ফেনীতে আ. লীগের ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ০১:৫১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ০১:৫২

ফেনী আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই ফেনীর তিনটি আসনে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (৯ নভেম্বর) সকাল থেকে দলটির ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তারা।
দলীয় একাধিক সূত্র জানায়, ফেনী-১ ও ২ আসন থেকে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসন থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট কাজি ওয়ালীউদ্দীন ফয়সাল, যুবলীগ নেতা ও ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফেনী-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদর লিপটন ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জেড এম কামরুল আনম. আব্দুর রহমান বিকম, জাপান আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ভুট্টু ও রোকেয়া প্রাচী।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ তিনটি আসনে অপরাপর আওয়ামী লীগের প্রার্থীরা পর্যায়ক্রমে মনোনয়ন সংগ্রহ করবেন বলে মনোনয়ন প্রত্যাশীদের ঘনিষ্ট সূত্র জানা গেছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম