একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। গত দুই দিনে নোয়াখালীর ৬টি আসনে ১৬ জন মনোনয়নপত্র কিনেছেন।
নোয়াখালী-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন।
নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি আলহাজ মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন আলমগীর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর।
নোয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি মামুনুর রশিদ কিরন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, ইন্ট্রামেক্স গ্রুপের চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আক্তার হোসেন ফয়সল।
নোয়াখালী-৪ আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী।
ভিআইপি আসন হিসেবে পরিচিত নোয়াখালী-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান এমপি আয়েশা ফেরদাউস, তার স্বামী সাবেক এমপি মোহাম্মদ আলী ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদ আলী রাতুল।








