১৪ নভেম্বরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০১৮, ০০:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০০:৩৮

চট্টগ্রাম

নির্বাচনি এলাকা থেকে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচারণা সামগ্রী অপসরাণের নির্দেশনা দিয়েছেন রির্টানিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসন মোহাম্মদ ইলিয়াস হোসেন। রবিবার (১১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম তানভীর এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক সামগ্রী অপসারণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের আলোকে জেলা প্রশাসক মহোদয় ও রির্টানিং অফিসার আজ এসব প্রচারণামূলক সামগ্রী অপসারণ করতে নির্দেশনা দিয়েছেন।’

প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়ালিকা, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে প্রচার সরঞ্জাম অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম