পুলিশের ওপর হামলা, বিএনপির দুই নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০১৮, ১৭:০১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:০২

মাহবুবর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর পুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) মহানগর হাকিম আল ইমরানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ অক্টোবর আইসিটি মামলায় জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় বিএনপি নেতাকর্মীরা কোতোয়ালি থানার ওসিসহ ওই থানার কয়েকজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ওই নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। ওই দিন দলীয় কার্যালয় নসিমন ভবনে কর্মসূচি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুকে হোটেলে পৌঁছে দিতে তারা ওই এলাকায় যায়। পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দু’জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম