৩৪ কেজি ওজনের পোয়া মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়

টেকনাফ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ২১:৪৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২১:৫৭

জেলেদের জালে ধরা পড়া পোয়া মাছটি (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সেন্টমার্টিনে উপকূলে জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

জেলেরা জানান, গত মঙ্গলবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে পাঁচ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার অনেক পরে জেলেরা জাল টানা শুরু করেন। পরে ওই পোয়া মাছ পাওয়া যায়। মাছটি দ্বীপের জেটিঘাটে আনা হলে তা দেখার জন্য ভিড় জমে উৎসুক মানুষের।

দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ হাবিব জানান, মাছটি ফজল করিম নামে এক স্থানীয় মাছ ব্যবসায়ী ৮ লাখ টাকায় প্রথমে কিনেন। পরে তিনি চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ীর কাছে তা ১০ লাখ টাকায় বিক্রি করেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের