চট্টগ্রামে পটকা মাছ খেয়ে দাদী-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০১৮, ০২:১৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০২:১৭

চট্টগ্রাম চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে দাদী ফজিলা খাতুন (৬০)  ও তার তিন বছর বয়সী  নাতনি মরিয়মের (৩) মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় ওই পরিবারের আরও ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার  বাজিতপুর এলাকায়। বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় তারা ভাড়া বাসায়  থাকতেন।  অসুস্থরা বলেন, মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০), সাব্বির (৭),  বোন ঝর্ণা (৮), আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।

পরিদর্শক জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সাত জনকে চমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে কুড়িয়ে পাওয়া পটকা মাছ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একই মাছ খেয়ে ওই পরিবারের দু’জন মারা গেছেন।’

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘মরিয়মের দাদী ফজিলা খাতুন প্রতিদিন বারইয়ার হাট বাজার থেকে পরিত্যক্ত মাছ কুড়িয়ে আনতেন। বৃহস্পতিবার সকালে তিনি পটকা মাছ কুড়িয়ে আনেন। দুপুরে রান্না করা ওই পটকা মাছ খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। এসময় বমি করতে করতে গুরুতর অসুস্থ অবস্থায় ফজিলা খাতুন ও মরিয়ম ঘরেই মারা যান।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম