গর্ভের সন্তান মৃত জেনে ‘আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৩৮

নোয়াখালী গর্ভের সন্তান মৃত জেনে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক মা।  শুক্রবার দিবাগত রাত ১টায় নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে।

নিহতের নাম রিনা আক্তার (২৩)। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদের বাতুয়াপাড়া এলাকার আবুল কালামের স্ত্রী।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. শহিদুল আহমেদ নয়ন জানান, শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে রিনা আক্তারকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। পরে আল্ট্রাসনোগ্রাফি করে দেখা যায়, তার পেটের সন্তান মৃত। বিষয়টি জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাত ১টার দিকে তার মাকে বাথরুমে যাবে বলে বেড নেমে বের হয়। পাশের একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামছুদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম