বান্দরবা‌নে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ১২ পর্যটক

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২০ নভেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৩:৪৮

সড়ক দুর্ঘটনায় আক্রান্ত বাস বান্দরবা‌নে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বাসটির হেলপা‌র মো. রাজু (৪২) নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন পর্যটক। বুধবার (২০ নভেম্বর) দুপু‌রে এ দুর্ঘটনা ঘ‌টে।পর্যটকবাহী গাড়ীটি খুলনা থে‌কে বান্দরবান বেড়া‌তে এ‌সে‌ছিল।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)  শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান-কেরারীহাট সড়‌কের কসাইপাড়া এলাকায় পর্যটকবাহী এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শ থে‌কে স‌রে এক‌টি টিলার ওপর উ‌ঠে যায়। এসময় ঘটনাস্থ‌লেই  গাড়ির হেলপার মো রাজু  মারা যায়। এসময় এ ঘটনায় আরও ১২জন পর্যটক আহত হয়। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ এবং স্থানীয়রা হতাহত‌দের উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে। আহত‌দের ম‌ধ্যে গুরুতর অবস্থায় ৪ জন‌কে চট্টগ্রাম মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে দুজনের নাম হ‌চ্ছে আরিফুল ইসলাম এবং ম‌নিরুল ইসলাম।

ও‌সি শহীদুল ইসলাম চৌধুরী জানার, বাস দুর্ঘটনায় এক জন মারা‌গে‌ছে। আহত‌দের ম‌ধ্যে গুরুতর অবস্থায় ৪ জন পর্যটককে উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রাম পাঠা‌নো হ‌য়ে‌ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম