কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১৮:২২আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:২২

 

কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ

হোটেলে ঘুমন্ত অবস্থায় কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জি এম রহিম উল্লাহ মারা গেছেন। মঙ্গলবার (২০ নভেম্বর)  বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের হোটেল সাগরগাঁওয়ে ঘুমন্ত অবস্থায়  তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সাগরগাঁওয়ের ব্যবস্থাপক ও জিএম রহিম উল্লাহর শ্যালক শাহেদুল ইসলাম জানান,  জিএম রহিম উল্লাহ মাঝে মাঝে হোটেল সাগরগাঁওয়ে এসে রাতে থাকতেন।  সোমবার রাতেও তিনি এসে হোটেলের চার তলার ৩১৬ নং কক্ষে ঘুমাতে যান। তিনি সবসময় সকালের দিকে ফোন করে হোটেল  বয়দের দিয়ে নাস্তা আনাতেন। কিন্তু মঙ্গলবার তা করেননি।  দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকেও উঠেননি। হোটেল বয়রা কয়েকবার গিয়ে দরজা ধাক্কা দিয়েছেন। কিন্তু কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে ভ্যান্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখেন- জিএম রহিম উল্লাহ উপুড় হয়ে ঘুমিয়ে আছেন। এরপর ২টা ৪০ মিনিটে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখে তিনি মারা গেছেন।

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জিএম রহিম উল্লাহর জন্মস্থান। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহর মৃত্যুর খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম