বদির স্ত্রীর মনোনয়ন পাওয়ার খবরে উখিয়ায় অানন্দ মিছিল

টেকনাফ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৮:২৫

বদির স্ত্রী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল একাদশ সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফে আওয়ামী লীগের নৌকা প্রার্থী হিসেবে অাবদুর রহমান বদির স্ত্রী শাহিনা অাক্তার চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে এমন খবরে উখিয়ায় অানন্দ মিছিল হয়েছে। বুধবার (২১ নভেম্বর) বিকালে উখিয়া স্টেশনে এই অানন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নেতাকর্মীরা সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী শাহীন চৌধুরীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। নেতাকর্মীরা বলেন, গত দুইবার যেমন করে আবদুর রহমান বদিকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করা হয়েছে, এবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এই অাসনটি উপহার দেওয়া হবে।

মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, যুবলীগের প্রচার সম্পাদক সম্পাদক বশির অাহমদ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্ত, ত্রাণ বিষয়ক সম্পাদক তহিদুল অালম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, হলদিয়াপালং ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রায়হান, জালিয়াপালং ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শামীমসহ উপজেলা, ইউনিয়ন, কলেজ শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন:
‘এক পরিবারের সবাই তো আর খারাপ নয়’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম