স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের বাথরুমে গৃহকর্মীর লাশ

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১২:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৩:০২

কুমিল্লা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের বাথরুম থেকে আকলিমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাথরুমের দরজা ভেঙে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।

আকলিমা আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাকরাকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে।

পুলিশ সূত্র জানায়, আকলিমা প্রায় দুই বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদা আক্তার শিরিনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। বুধবার বিকালে সে বাথরুমে প্রবেশ করে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ডাক্তারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। খবর পেয়ে রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কৃষ্ণচুড়া নামের চর তলা ভবনের দ্বিতীয় তলার বাথরুমের দরজা ভেঙে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ডা. মাহমুদা আক্তার শিরিন জানান, ‘বিভিন্ন জনের কাছে শুনতে পাচ্ছি, স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের সহকারীর সঙ্গে আকলিমার প্রেমের সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। সে বাথরুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যার কী কারণ পুলিশ সেব্যাপারে নিশ্চিত নয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের সহকারীর সঙ্গে গৃহকর্মীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশের প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য  কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম