ফেনীতে খালেদা জিয়াসহ ছয় নারী প্রার্থী

রফিকুল ইসলাম, ফেনী
২৩ নভেম্বর ২০১৮, ১৮:১২আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৮:১৭

 

খালেদা জিয়াসহ ছয় নারী প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনে মনোনয়নের জন্য মাঠে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারী নেত্রী। ফেনীতে মোট সংসদীয় আসন তিনটি।   

মনোনয়নপ্রত্যাশী অন্য নারী নেত্রীরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেত্রী নাজমা আক্তার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেত্রী রোকেয় প্রাচী, এফবিসিসিআইয়ের পরিচালক অভিনেত্রী শমী কায়সার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী শাহানা আক্তার শানু।

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চার বার নির্বাচিত হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রীয় জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই দুই জন এবারও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় নেত্রী নাজমা আক্তার।

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী ও এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার। বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী শাহানা আক্তার শানু ।

রোকেয়া প্রাচীর পৈত্রিক বাড়ি সোনাগাজীর চর ছান্দিয়া গ্রামে।

শমী কায়সারের পৈত্রিক বাড়ি সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে। তার বাবা শহীদ বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সার। মা পান্না কায়সারও সাবেক এমপি।  

বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী শাহানা আক্তার সানু শিক্ষাজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ঢাকায় আইন পেশায় নিয়োজিত। পৈত্রিক বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে।

/এনআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম