বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ শুরু

বান্দরবান প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:২৫

বক্তব্য রাখছেন ক্য শৈ হ্লা “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) সকালে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের সভাকক্ষে এই সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ক্য শৈ হ্লা বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এ চিকিৎসাসেবা আরও প্রসারিত করার লক্ষ্যে আজ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বান্দরবানে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ চালু করা হলো। আর এই সেবা ও প্রচার সপ্তাহে জনগণকে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা দেওয়া হবে।’

পরে বান্দরবানের চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে মা ও শিশুকল্যাণ কেন্দ্রের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত একটি গাড়ি দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. অং সুই প্রু, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অং চালু, জেলা কনসালটেন্ট ডা. নুরুস সাফা চৌধুরী, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মাসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম