আ. লীগের মনোনয়ন পেয়েছেন বদির স্ত্রী

টেকনাফ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

আ.লীগের মনোনয়নের চিঠি হাতে বদি ও তার স্ত্রী



আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। তিনি সাবেক উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়ার মেয়ে। বাবা জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে বিভিন্ন বিতর্কের কারণে আবদুর রহমান বদিকে বাদ দিয়ে এবার তার স্ত্রীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে উখিয়া-টেকনাফ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে দলটির সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্রটি পেয়েছেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরী।

তিনি জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শাহীন আক্তার চিঠি পেয়েছেন। যাদের মনোনয়ন নিশ্চিত হয়েছে শুধু তাদেরই দল থেকে চিঠি দেওয়া হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক সংবাদ সম্মেলনে এ চিঠি প্রসঙ্গে বলেন, এটা অনানুষ্ঠানিক চিঠি এবং এই চিঠি চূড়ান্ত কিছু না। মহাজোটের প্রার্থী তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রসঙ্গত, শাহীন আক্তার ২০০৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন। সে সময় তিনি ৬৭৬ ভোট পেয়েছিলেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম