ফেনী জাপার নেতাকর্মীদের ক্ষোভ, দল ত্যাগের হিড়িক

ফেনী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৮:৫১

ফেনী

ফেনী-৩ আসনে দলীয় মনোনয়নকে ঘিরে জাতীয় পার্টির (জাপা)নেতাকর্মীরা এখন ক্ষোভের আগুনে জ্বলছে। লেফটেনান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করায় জাপার চেয়ারম্যানের উপদেষ্ঠা ও জেলা আহ্বায়ক রিন্টু আনোয়ারসহ অনেকেই দল ত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত সপ্তাহে জাপায় যোগ দেওয়ার পরই লেফটেনান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা নিযুক্ত করা হয়। একই সঙ্গে তাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করায় দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলের নেতাকর্মীরা জানায়,‘ফেনী-৩ আসনে নির্বাচনের জন্য এক যুগ ধরে   কাজ করছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্ঠা ও জেলা আহ্বায়ক রিন্টু আনোয়ার। তিনি দলীয় মনোনয়ন পেয়েও ২০০৮ সালে দলীয় সিদ্ধান্তে মহাজোটকে আসনটি ছেড়ে দেন।  সেই থেকে তিনি জেলাতে জাপার রাজনীতির হাল ধরে আছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মহাজোট প্রার্থী হিসাবে আসনটিতে নির্বাচন করেন। কিন্তু আওয়ামী লীগ নেতা রহিম উল্যাহ বিদ্রোহী প্রার্থী হয়ে রিন্টুর বিজয় ছিনিয়ে নেন।

অন্যদিকে, একই বছর পার্টির তৎকালীন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনের নেতৃত্বে দলের একটি অংশ আওয়ামী লীগে যোগ দেন। এই সঙ্কটের সময় রিন্টু আনোয়ার আবার জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব নিয়ে অঙ্গসংগঠনগুলোকে গুছিয়ে নেন। 

দল থেকে পদত্যাগীকারী জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন,‘জাতীয় পার্টির কোনও আদর্শ নেই। আগামী নির্বাচনে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো ও জনগণের সমর্থন চাইবো । 

নব নিযুক্ত জেলা জাতীয় পার্টির আহ্বায়খ নাজমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা সংগঠনের ক্রান্তিকালে দলের চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন। সংগঠনের নেতাকর্মীদের রাগ ক্ষোভ অভিমান কাটিয়ে সংগঠনকে গুছানোর চেষ্টা করছি ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম