হবিগঞ্জের ৩টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন তিন এমপি

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ২০:৫১আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:০১

হবিগঞ্জ

হবিগঞ্জের চারটি আসনের মাঝে ৩টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুর থেকে একে একে চিঠি পেতে থাকেন দলের মনোনীত প্রার্থীরা। তাদের প্রত্যেকের চিঠিই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন তাদের সমর্থকরা।

অনেকেই মনোনয়নপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। মনোনয়নপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সাধারণ সম্পাদক, বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।

তবে ঝুলে রয়েছে হবিগঞ্জ-১ আসনের প্রার্থীরা। সোমবার যে কোনও সময় এ আসনের প্রার্থীতার ঘোষণা করা হতে পারে। মহাজোটের শরীক দল জাপা নাকি আওয়ামী লীগের প্রার্থীই ঘোষণা করা হবে এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ আসনে বর্তমানে রয়েছেন জাপা’র এমপি মুনিম চৌধুরী বাবু। জাপার স্থানীয় নেতারা জানিয়েছেন দলের প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে রয়েছে প্রার্থীদের ভাগ্য।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক