ফেনীতে ট্রাকের ধাক্কায় ইবু (২৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) দুপুরে রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ (রবিবার)দুপুরে ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ওই সাইকেল আরোহী নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকচালককে পুলিশ আটক করতে পারেনি।








