কুমিল্লায় দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৬:২১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:২১

কুমিল্লায় দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ

কুমিল্লায় দুই লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে কুমিল্লা জেলা বন বিভাগ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়।

জেলা বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী বাজারে ঢাকামুখী মেট্রো-উ-১২-১৩৭০ ট্রাককে সঙ্কেত দিলে চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা সামাজিক বন বিভাগের নির্দেশে মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান ও মো. আলী নোয়াজসহ সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের একাধিক কর্মকর্তা ট্রাকে তল্লাশি করে গামার এবং আকাশমনিসহ দুই লাখ টাকার কাঠ জব্দ করে।

কুমিল্লা জেলা বন বিভাগের কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। চোরাই কাঠসহ ট্রাক আটক করে জেলা বন বিভাগে রাখা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম