টেকনাফে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:৩৪

টেকনাফ কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ হানিফ (২৮) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বিচ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হানিফ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা।
স্থানীয় ও স্বজনরা জানান, গত ৮ দিন ধরে হানিফ বাড়ি থেকে নিখোঁজ । তার কোনও খোঁজখবর পাওয়া যায়নি।

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকত এলাকায় একটি মৃতদেহর খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করে। এসময় স্থানীয় লোকজন মৃহদেহটি মোহাম্মদ হানিফ বলে শনাক্ত করে।

তিনি আরও জানান, ইয়াবার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন জানান,  হানিফের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম