চাটখিলে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ. লীগে যোগদান

নোয়াখালী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৭:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:০৮

বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বকসী, পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ বকসীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।

এইচ এম ইব্রাহিমের নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের ও ইউপি চেয়ারম্যান বাকের আলম মুন্সি প্রমুখ।

এ সময় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির রাজনীতি। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।'

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম