চেক প্রতারণা মামলায় এসএ গ্রুপের এমডি দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:২৯

এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আহমেদ চেক প্রতারণা মামলায় এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আহমেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মহানগর হাকিম খায়রুল আমিন এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার ম্যানেজার নিজাম আহমেদ আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি ডবলমুরিং থানা পুলিশ এজহার হিসেবে নেন।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ন্যাশনাল ব্যাংক থেকে অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দুদকের দায়ের করা একটি মামলায় গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে ন্যাশনাল ব্যাংকের এই মামলায় গ্রেফতার দেখানো হয়।’

মামলার এজাহার থেকে জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে এলসি করে ২২৫ কোটি টাকার তেল আমদানি করে এস এ গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এস এ অয়েল রিফাইনারি লিমিটেড। আমদানি করা ওই তেল ব্যাংকের কাগজপত্র ছাড়াই জালিয়াতি করে কাস্টমস থেকে ছাড় করায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার ম্যানেজার নিজাম আহমেদ আদালতে মামলা করেন। ওই মামলায় গ্রুপের চেয়ারম্যান এসএ অয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন আলম এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) দিদারুল আলমকে আসামি করা হয়। আদালত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ওই বছরের ২৭ মার্চ মামলাটি এজাহার হিসেবে থানায় রেকর্ড করা হয়। ওই মামলায় গত বছরের ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম