কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

ইয়াবাসহ আটক তরুণী (দুই পুলিশ সদস্যের মাঝে)

কক্সবাজার বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইট থেকে ইয়াবাসহ নাফিজা আকতার (২১) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালালে তার ভ্যানিটি ব্যাগে ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক নাফিজা পঞ্চগড় জেলার মিঠাপুকুর এলাকার মো. রফিকের মেয়ে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খাইরুজ্জামান বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তল্লাশির সময় নাফিজা আকতারকে আটক করে। পরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার কাছে ৭৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।’

খাইরুজ্জামান আরও বলেন, ‘নাফিজাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম