একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বান্দরবানের একমাত্র আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মিথ্যা তথ্য দেওয়া ও ঠিকমত কাগজপত্র জমা না দেওয়ার তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রবিবার (২ ডিসেম্বর) বিকালে যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানান।
বাতিল প্রার্থীরা হচ্ছেন— মহিলা দলের সেক্রেটারি উম্মে কুলসুম সুলতানা লীনা, সতন্ত্র প্রার্থী ডনাইপ্রু নেলী, নাথান বম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বিএনপির প্রার্থী মা ম্যা চিং ও ইসলামী ঐক্য জোটের মো. বাবুল হোসেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সা চিংপ্রু জেরী ও ইসলামী আন্দোলনের শওকতুল ইসলামের কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়ণপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।








