গাজীপুরের টঙ্গীতে শনিবার তাবলিগ জামাতের লোকজনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে তাবলিগের অনুসারীরা।
রবিবার (২ ডিসেম্বর) বিকালে জেলা শহর মাইজদীর জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন তারা।








