ফেনীর ৩ আসনে খালেদা জিয়াসহ ৭ জনের মনোনয়ন বাতিল

ফেনী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৫:০০

ফেনী

ফেনীর ৩ সংসদীয় আসনে ৩৪ জনের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

ফেনী-১ আসনে ১৪টি মনোনয়নপত্র জমা হয়। যাচাই-বাছাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই মামলায় ৭ ও ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপির দলীয় মনোনয়নের কাগজ না থাকায় নুর আহম্মদ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মিজানুর রহমান ও আবুল বাশার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১০ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে আছেন মুন্সী রফিকুল আলম মজনু। বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। রফিকুল ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি। 

ফেনী-২ আসনে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র জমা হয়েছিল। সবার  মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ফেনী-৩ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির সাবেক দফতর সম্পাদক আবদুল লতিফ জনি। সোনালী ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের কাগজে ত্রুটি থাকায় হাসান আহম্মদ ও আনোয়ারুল কবির রিন্টু আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আসনটিতে বিএনপির বিকল্প প্রার্থী আকবর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম