ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলার ৬টি আসনে ৮৬ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছিলেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া আওয়ামী লীগের একজন, বিএনপির ৮ জন, জাতীয় পার্টির ৩ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের দু’জন, ইসলামী ফ্রন্টের একজন, ইসলামী আন্দোলনের একজন, জাসদের একজন, গণফোরামের দু’জন, খেলাফতের একজন, ন্যাশনাল পিপলস পার্টির একজন ও ইসলামী ঐক্যজোটের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়ন ফরম অসম্পূর্ণ, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার স্বাক্ষরে জালিয়াতি, তথ্য গোপনসহ বিভিন্ন কারণে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল
করা হয়। তবে তারা আগামী তিনদিনের মধ্যে এ বিষয়ে আপিল করতে পারবেন।
এর মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন,
২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১১ জন, ৩ (সদর-বিজয়নগর)১০ জন, ৪ (কসবা-আখাউড়া)আসনে ৫ জন, ৫ (নবীনগর) আসনে ৬ জন, ৬ (বাঞ্ছারামপুর) আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।








