ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

ফেনী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯

ফেনী ফেনীর দাগনভূঞায় বাস-অটোরিকশা সংঘর্ষে  নিহতের সংখ্যা বেড়ে  চার জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন অটোরিকশা চালক ইসমাইল। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। অন্যরা হলেন-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের শাহজাহানের স্ত্রী খোদেজা বেগম (৪০), তার ছেলে শাকিল (১২), ভাতিজা মাহিন (৩)।

দাগনভূঞা থানার ওসি সালাহ উদ্দিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দুধমুখা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মধ্যে খোদেজা ঘটনাস্থলে ও অপর তিনজন ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 

বাসটি আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের